☰
✕

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নূর মোহাম্মদ শান্ত (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শান্ত আশাশুনি সদরের আইয়ুব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। ঘড়িকিনুন

পুলিশ আরও জানায়, শান্ত আশাশুনি থানার মামলা নম্বর ২৩ (০৬) ২৬-এর আসামি। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।