২৭ অক্টোবর, ২০২৪
সিরাজগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরন ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের মালশাপাড়ার আল জামিয়াতুল ইসলামীয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্নয়সহ ফ্রি ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও একই মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্রদের দুপুরের খাবার আয়োজন করা হয়।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রকিবুল হাসান রতন, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।
কর্মসূচিতে যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন