☰
✕

এশিয়াটিক ল্যাবরেটরিজের মুনাফা বেড়েছে

২৩ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির মুনাফা বেড়েছে।

রবিবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে এ মুনাফা ছিল ১ টাকা ২৪ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৫ পয়সা বা প্রায় ১২ শতাংশ।

কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা বৃদ্ধি, স্থগিত কর আয় বেড়ে যাওয়া এবং বিক্রয় আয় বাড়ার কারণে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এ ছাড়া নতুন বিপণন এলাকা চালুর মাধ্যমে নতুন অঞ্চলে বিক্রি বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণের উদ্যোগও মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৫৭ পয়সা।