☰
✕

কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু

২৩ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের রামুর মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রী তানিয়া সোলতানা (২২) সোমবার সকাল সাতটায় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তানিয়ার স্বামী ও সন্তানের পর তিনি নিজেই এ পৃথিবীর মায়া ত্যাগ করলেন।  

এ নিয়ে ৫ জন নিহত হলো।ওই দূর্ঘটনায় তানিয়ার স্বামী ও ৬ মাসের শিশু সন্তান নিহত হয়েছে। নিহত কাশিফার ৭ মাসের  মেয়ে এখনো  চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।

চিকিৎসাধীন ছিলেন  রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল, তাদের এক শিশু সন্তান এবং সিএনজিচালক জয়নাল আবেদীন। 

নিহতদের স্বজনরা জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সোমবার আরও একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।