২৩ নভেম্বর, ২০২৬
স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের প্রচার ও প্রসারে রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬’।
রোববার দুপুরে রাজশাহী নজরুল ভিলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) এর সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বারের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।
মেলায় ৪৫টি স্টল অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে।