২৮ অক্টোবর, ২০২৪
কুমিল্লার লাকসামে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলি হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার স্থানীয় লোকজন জানান, আলী হোসেন ওই গ্রামের কৃষক খালেক মিয়ার ছেলে। সকালে বাঁশ কাটার সময় পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের উপর বাঁশ পড়ে।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, সকালের দিকে নিজ বাড়ির পাশে বাঁশঝাড় থেকে আলী হোসেন বাঁশ কাটছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের বৈদ্যুতিক তারে কাটা বাঁশ স্পর্শ করে।এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।