☰
✕

যশোরে ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২৩ নভেম্বর, ২০২৬

যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় এবং পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তুহিনকে আটক করা হয়েছে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কোন মামলায় তাকে আটক দেখানো হয়েছে, তা এখনো স্পষ্ট করা হয়নি।