নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

২৯ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।মঙ্গলবার (২৯অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-কালনা মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারেজ মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের বাসিন্দা।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধ হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহণ বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ সময় তার ব্যবহৃত বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।