☰
✕

আরএকে সিরামিকসের একটি লাইনে টাইলস উৎপাদন বন্ধ

২৪ নভেম্বর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ এর উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। গত ১৪ অক্টোবর থেকে লাইনটি বন্ধ রাখা হয়েছে। পর্যাপ্ত গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত লাইনটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানায় প্রতিষ্ঠানটি।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে আরএকে সিরামিকসের টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে তিনটি চালু রয়েছে। এগুলো হলো উৎপাদন লাইন-১, লাইন-২ ও লাইন-৪। অর্থাৎ গ্যাস সংকটের কারণে এখনো কারখানার একটি উৎপাদন লাইন বন্ধ রয়েছে। পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরলে উৎপাদন লাইন-৩ এর কার্যক্রম চলবে।

এর আগে গত ২৫ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের জন্য টাইলস উৎপাদন লাইন-২ বন্ধ রাখা হয়েছিল। তবে গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।