২৫ নভেম্বর, ২০২৬
‘স্ত্রী ২’-এর সাফল্য ক্যারিয়ারের ভিত আরও মজবুত করেছে শ্রদ্ধা কাপুরের। অভিনেত্রীর পারিশ্রমিকও এক লাফে বেড়েছে দ্বিগুণ। ফলে মোটা অর্থে যুক্ত হয়েছিলেন ‘ইথা’ সিনেমায়। চলুন জেনে নেওয়া যাক সেই পরিমাণ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সূত্রের দাবি ‘ইথা’য় যুক্ত হতে শ্রদ্ধাকে দিতে হয়েছে ১৫ কোটি রুপি। এর আগে ছবি প্রতি তিনি নিতেন ৫-৭ কোটি। স্ত্রী ২-এর সাফল্যের পরই দর বাড়িয়েছেন অভিনেত্রী। তবে এ নিয়ে শ্রদ্ধা বা সিনেমার প্রযোজক কোনো মন্তব্য করেননি।
‘ইথা’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা ও নানা পটেকর। তারা যথাক্রমে নিয়েছেন ৩.৫ কোটি ও ২ কোটি রুপি। অন্যদিকে জীশান আইয়ুব নিয়েছেন ৮০ লাখ। সিদ্ধার্থ যাদব ৬০ লাখ, অনন্ত যোশীর ৪০, ইশতিয়াক খান ৩৫ লক্ষ এবং উলকা গুপ্ত ৩০ লাখ রুপি নিয়েছেন বলে জানা গেছে।
‘ইথা’ নির্মাণ করা হয়েছে প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের ওপর। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা। পরিচালক লক্ষ্মণ উটেকর। প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’।