☰
✕

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান

২৫ নভেম্বর, ২০২৬

দেবহাটা ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে রতে শ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা গ্রামের ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রহিমপুর গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা ইউনিয়ন যমুনা যুব ফোরামের সভাপতি দিলিপ দাস। বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, মনিরুল ইসলাম, নুর ইসলাম, শিহাব সালেহীন, আল মামুন, স্বপন কুমার ও সাদিয়া সুলতানা।

পটগানে স্থানীয় শিল্পীরা চিত্র প্রদর্শন, গান ও ছন্দের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরেন। এ সময় রতেœশ্বরপুর, রহিমপুর ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।