২৫ নভেম্বর, ২০২৬
বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় এ মানববন্ধন করে রেহানা ফলমন্ডির ব্যবসায়ীরা। তারা শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এমন ধরনের নৃশংস হামলা অত্যন্ত নিন্দনীয়। শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফল ব্যবসায়ী আজমল, রাসেল, লাইজু, আতোয়ার, জিহাদ, হৃদয় ও রনিসহ অন্যরা।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল ১১টার দিকে ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম আরফানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়।