২৫ নভেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফুটানির বাজার এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় মেসার্স এম এফ বি নামের ইটভাটাটির চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ইটভাটাটির বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ রায়হান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে