২৫ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলে আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।
আদেশ অনুযায়ী, প্রক্টর হিসেবে দায়িত্ব পালনকালে প্রচলিত নিয়মে তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্ব ভাতা পাবেন।
এদিকে, অধ্যাপক শরীফ-আর-রাফিকে পূর্ববর্তী দায়িত্ব অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।