২৬ নভেম্বর, ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোটে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘হাছান-জামিলা ফাউন্ডেশন’ ও ‘রওশন-রফিক একাডেমী’।
বুধবার সকালে নাঙ্গলকোট জামান’স ক্লিনিক প্রাঙ্গণে পৌরসভার ১৯ গ্রামের অসহায় ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামান্স ক্লিনিক ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বশিরুজ্জামান খান।
রওশন-রফিক একাডেমী সহ সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আহসানুজ্জামান তুষার, জামান্স ক্লিনিক ও হাসপাতাল সহ ম্যানেজার আব্দুল হান্নান।
কম্বল বিতরণকালে আয়োজকরা জানান, হাছান-জামিলা ফাউন্ডেশন ও রওশন-রফিক একাডেমীর পক্ষ থেকে আগামীতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে।