২৬ নভেম্বর, ২০২৬
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। বুধবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
মিছিলটি রায়সাহেব বাজার মোড়, তাতীবাজার মোড় পাড় হয়ে ধোলাইখাল ঘুরে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে যুবদলের মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলের সময় নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নানা ধরনের স্লোগান দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের যুবসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না। তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টার বিরুদ্ধে যুবসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
বক্তব্যের শেষে আসাদুজ্জামান আসলাম দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।