☰
✕

সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

২৬ নভেম্বর, ২০২৬

সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ এবং ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।

বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি সেটা, আমি এটা বলব না। আবার ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই। মিজারেবল ফরেন পলিসির কারণেই তো আপনি দেখবেন ভারতের সঙ্গে তার সব প্রতিবেশী দেশের সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো দিস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের, সেটার ইফেক্ট এখন বাংলাদেশের সঙ্গেও হচ্ছে। আদারওয়াইজ ইউ নো ভারতের পাশে আমরা আর ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা। তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছু বলব না।
 
প্রধানমন্ত্রীর ভারতে সফর-সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের আলাপ, অন্যান্য মন্ত্রণালয়ের আলাপ সংশ্লিষ্ট ওনারা আমার মনে হয় না বেটার পজিশন টু টক অ্যাবাউট ইট।
 
অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, না, আমি আপনাকে বলি এটা তো আমার বলার কিছু না। এটা তো শুধু এখন দেখেন না, এখানে চিন্ময় থেকে আরম্ভ করে গত দেড় বছর আগে ইউনূস সরকার আসার পর থেকেও তো তারা এই জিনিসটা চেষ্টা করছেন, যে সব সময় দেখানো যে বাংলাদেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে আমরা শান্তিতে থাকি। যে দুর্গাপূজা কয়েক দিন আগে যে আমাদের পূজা হলো বাংলাদেশের ইতিহাসে এ রকম পূজা হয় নাই, প্রত্যেকটা জায়গাতে। তো সুতরাং যখনই কোনো এই পলিটিক্যাল কোনো কনফ্লিক্টে সেখানে কোনো হিন্দু বা মাইনরিটি ইনভলভ থেকে যায় সেটাকে ভারত অন্যভাবে কালার করা যায়, বিকজ ওটা বিজেপির লোকাল পলিটিক্সে সেটাকে নাম্বার দেয়। সুতরাং দে আর ইউজিং দ্য বাংলাদেশি এই জিনিসগুলোকে তাদের লোকাল পলিটিক্সের জন্য।

ভারতে মিডিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারতে যেই মিডিয়া যে কাজ করছেন তারা তাদের লোকাল পলিটিক্সে কুকি পয়েন্টের জন্য কাজ করছেন। এই জিনিসগুলো প্রমাণ করলে, এই জিনিসগুলো দেখাতে পারলে তাদের লোকাল পলিটিক্সে এই জিনিসটা বেনিফিট দেয়। তো এই ব্যাপারটা এ রকমই। যাদের বোঝার তারা সবাই জানে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ এ দেশ থেকে চলে গিয়েছে, জনমানুষ কীভাবে ওনাদের বিতাড়িত করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। সো ভারত তার যেখানে লোকাল পলিটিক্সে বেনিফিট হবে এই জন্য তারা এই কাজ করছে। এর চেয়ে কিছুই না এটা সবাই জানে, সবাই বুঝতে পারছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন।