২৬ নভেম্বর, ২০২৬
মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ও সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ আহমেদ।
দুই দিনব্যাপী এ মেলায় খামারি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের অংশগ্রহণে ১১টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।