☰
✕

বিমসটেক অ্যাথলেটিক্সে বাংলাদেশের ১০ পদক

২৭ নভেম্বর, ২০২৬

​ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’এর পর্দা নেমেছে আজ। তিন দিনের এই প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ জিতেছে মোট ১০টি পদক।

প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশের পদক যাত্রা শুরু করেন সুমাইয়া দেওয়ান। দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশ জেতে আটটি পদক।

নারীদের লং জাম্পে ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। এছাড়া নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৭৩ সেকেন্ডে তাম্র জেতেন সুমাইয়া দেওয়ান, নারীদের শটপুটে ১২.৬৪ মিটার দূরত্বে ব্রোঞ্জ পদক পান জাকিয়া সুলতানা এবং পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ জেতেন হাসিব খান।

রিলে ইভেন্টগুলোতেও সাফল্য দেখিয়ে পুরুষ ও নারী ৪×১০০ মিটার রিলে এবং পুরুষ ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।