২৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শরিফুল গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার গভীর রাতে গুলশান এলাকার নদ্দা থেকে চাঁদাবাজির মামলায় গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, শরিফুল গুলশান থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক।
নদ্দা এলাকায় একটি বাস কাউন্টারের ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠিয়ে নিয়ে গিয়ে মারধর করে রিভলবার ঠেকিয়ে চাঁদা দাবি করেন শরিফুল।
পরে পরিবহন মালিকের থানায় অভিযোগের পরে গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শরিফুল গুলশান নদ্দা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।