২৯ নভেম্বর, ২০২৬
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ভোট শেষে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেন
সভাপতি, অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন; প্রাপ্ত ভোট ১৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট। সহসভাপতি, অ্যাডভোকেট খায়রুল আহসান সাখিদার (জুয়েল); প্রাপ্ত ভোট ১৩৩। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট। সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল); প্রাপ্ত ভোট ১৩০। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. সামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নূর ই আলম ছিদ্দিক; প্রাপ্ত ভোট ১৪১। প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট। অর্থ সম্পাদক, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম-০৩; প্রাপ্ত ভোট ১২৫। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট। গ্রন্থাগার ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, অ্যাডভোকেট মো. রুহুল আমিন ফারুক; প্রাপ্ত ভোট ১৩৭। প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট। নিরীক্ষা সম্পাদক, অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম জনি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোছা. ইতি খাতুন (প্রাপ্ত ভোট ১৬৮), অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান ফিরোজ (প্রাপ্ত ভোট ১৪৮), অ্যাডভোকেট সাদত জামান প্রিন্স (প্রাপ্ত ভোট ১৭২) ও অ্যাডভোকেট মো. শওকত আলী (প্রাপ্ত ভোট ১১৫)।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ীরা আগামী এক বছরের জন্য জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবেন।