পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের (চন্দন কুমার ধর) জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
আইন
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ক্ষতিগ্রস্ত করে সড়ক নির্মাণের কাজ শুরুর ঘটনায় জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আজ মঙ্গলবার।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান এক বিদেশি আইনজীবী।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মোঃ হাবিবুল গনি-কে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
সাউথইস্ট ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা) সুপ্রিম কোর্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটি গতিশীল করার লক্ষ্যে দুই সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর বিধান অনুযায়ী প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের কার্যক্রম পরিচালনার জন্য পরিচালনা পর্ষদ গঠনের বিধান রয়েছে (ধারা ১৮)।
অন্তর্বর্তী সরকারের সময়ে সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর ফলে আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেল অনলাইন নিউজ পোর্টালটি।
সিলেট নগরের রায়নগরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আসামি বাবুল মিয়া। গ্রেফতারের পরপরই পুলিশের কাছে গৃহপরিচারিকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বললেও আদালতে বলেছে ভিন্ন কথা।
জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন করার অপরাধে তামিম (২৪) ও মোজাম্মেল (৩৪) নামের দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, পরিচয়, সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে জাল নথি তৈরি এবং প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছয় আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চট্টগ্রামের হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৬ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন আইন অথবা যৌতুক আইনের অপব্যবহারের মাধ্যমে অযথা হয়রানি থেকে পুরুষদের সুরক্ষায় ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নে নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।