ফুটবল

জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম

জোড়া অ্যাসিস্ট করে দলকে জেতালেন শমিত সোম

শমিত সোমের অসাধারণ মিডফিল্ড পারফরম্যান্সে বড় জয় পেল নিউ ইয়র্ক কসমস। নিজের ২৯তম জন্মদিন পার করার পরদিনই ইউএসএল লিগ ওয়ানের ম্যাচে ফোর্ট ওয়েন এফসিকে ৪-২ গোলে হারানো এই জয়ে জোড়া অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার ছিলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।

শেষ মুহূর্তে এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়ালের হার

শেষ মুহূর্তে এমবাপের পেনাল্টি মিস, বেতিসের মাঠে রিয়ালের হার

চলতি মৌসুমে লা লিগায় হোসে মরিনহোর অধীনে দুর্দান্ত সূচনা করা রিয়াল মাদ্রিদের জয়ের ধারা অবশেষে ধাক্কা খেল। রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে মরিনহোর দল। 

বিশ্বকাপের পর আবারও ব্রাজিল-জাপান লড়াই

বিশ্বকাপের পর আবারও ব্রাজিল-জাপান লড়াই

২০২৬ বিশ্বকাপে নাটকীয় হারের কয়েক মাসের মধ্যেই আবারও জাপানকে ব্রাজিলের মুখোমুখি হতে হচ্ছে। নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া চার দেশের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’-এ মুখোমুখি হবে দুই দল।

মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার

মামলা থেকে মুক্তি পেলেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার

সম্মতি ছাড়া যৌন ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় খালাস পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার রাউল আসেন্সিও। বৃহস্পতিবার স্পেনের গ্রান কানারিয়া দ্বীপপুঞ্জের একটি আদালত তাকে অভিযোগ থেকে মুক্তি দেন।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

স্পেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের দুই মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মার্কোস ইয়োরেন্তে। মাত্র ৩১ বছর বয়সে জাতীয় দলের অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই স্প্যানিশ ফুটবলার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ইয়োরেন্তে। স্পেনের হয়ে ছয় বছরে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি।

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেল্লি

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেল্লি

মৌসুমের শুরুতেই নতুন চ্যালেঞ্জ বেছে নিলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

কেইনের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয়

কেইনের জোড়া গোলে বায়ার্নের দাপুটে জয়

নতুন মৌসুমের শুরুতেই আবারও গোলের ঝলক দেখালেন হ্যারি কেইন। জোড়া গোল করে শুধু দলকে বড় জয়ই এনে দেননি, জার্মান কাপের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা

মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসর পুরো বিশ্বকে চমকে দিয়েছে। এর মাধ্যমে আলবিসেলেস্তের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। এই কারণে বুধবার নিজেদের অফিসিয়াল বুলেটিনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আগামী সপ্তাহান্তে স্থানীয় ফুটবলের সব ম্যাচে জাতীয় দলের ইতিহাসের সেরা খেলোয়াড়ের ক্যারিয়ারকে সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর, শুরু কাউন্টডাউন

লন্ডনে ফিরছে ব্যালন ডি’অর, শুরু কাউন্টডাউন

একটি সোনালি বল। অথচ সেটিকে ঘিরে ফুটবল দুনিয়ার উত্তেজনার শেষ নেই। বছরের পর বছর সেরা হওয়ার স্বপ্ন, মাঠের অসংখ্য রাতের পারফরম্যান্স আর ইতিহাসে নিজের নাম লেখানোর আকাঙ্ক্ষা—সবকিছুর যেন প্রতীক এই ট্রফি।

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু স্পেন যে তার দ্বিতীয় বাড়ি। তাই তো সুযোগ পেলেই সেখানে ছুটে যান।