☰
✕

নাটোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

২৯ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ দপ্তর এবং খামারিদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন তৈরির প্রত্যয় ব্যক্ত করে নাটোর জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শেষ হয়েছে। 

শনিবার দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।

অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, নাটোর জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত জনপদ। প্রাণিসম্পদ বিভাগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলাবাসীর মাঝে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা। এ লক্ষ্যে প্রানিসম্পদ দপ্তর ও খামারিদের মাঝে মেলবন্ধন আগামীতে আরো সুদৃঢ় করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড়, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী ও সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে গত বৃহস্পতিবার জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। 

সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ।