২৯ নভেম্বর, ২০২৬
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি নতুন করে নির্ধারণ করা হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সফরে আনোয়ার ইব্রাহিমকে আতিথ্য দেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল বাংলাদেশ।
তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশের সফরই নয়, থাইল্যান্ড সফরও স্থগিত করেছেন আনোয়ার ইব্রাহিম।
উল্লেখ্য, চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।