২৯ নভেম্বর, ২০২৬
রাজকুমার শর্মার কোচিংয়ে দক্ষিণ এশিয়া রোববার ইতিহাসের পাতায় নাম লিখল। টেস্ট টোয়েন্টির প্রথম আসরে তারা এবি ডি ভিলিয়ার্সের সাব সাহারান আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
দক্ষিণ এশিয়ার ছেলে ও মেয়ে দল মিলে ২২৪ রান করেছে। সাব সাহারান আফ্রিকার ২২৩ রানকে টপকে গেছে তারা। দক্ষিণ এশিয়ার মেয়েরা প্রথমে তিন রানের ছোট্ট ব্যবধানে লিড নেয়। তারপর ছেলেরা দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে দাপট দেখায় এবং রান তাড়ায় জিতে যায়।
মেয়েদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাতে ছেলেদের ম্যাচে সাব সাহারানকে ৮৭ রানে অলআউট করার পর মাত্র ৮৫ রানের টার্গেট পায় দক্ষিণ এশিয়া।
সাব-সাহারান আফ্রিকা (বালিকা): ২০ ওভারে ১৩৬/৪ (কাঞ্চন ৫৪, পেটন হাল্ম অপরাজিত ২৭; অদিতি অঙ্গদ লান্ডে ২/২২)
দক্ষিণ এশিয়া (বালিকা): ২০ ওভারে ১৩৯/৩ (সুহানি ভারতকুমার কাহান্দাল অপরাজিত ৬০, সিয়া চুঘ ২৯; স্বর্ণিম গৌর ২/১৬)
সাব-সাহারান আফ্রিকা (বালক): ১৪.২ ওভারে ৮৭ অলআউট (জোসেফ হপকিন্স ৩১, একম সাইনি ১৫; আয়ুশ ধিংরা ৩/১৫, আদিত্য ভাট ২/১০)
দক্ষিণ এশিয়া (বালক): ৭.২ ওভারে ৮৫/২ (সাই গোপাল রাঠোড অপরাজিত ৫৪, শৌর্য শৈলেশ যাদব ১৩; গগনা আকার্ষনা ১/১৫, লিখিত ১/১২)
ফলাফল: উদ্বোধনী টেস্ট টোয়েন্টি চ্যাম্পিয়ন হতে সাব-সাহারান আফ্রিকাকে আট উইকেটে হারিয়েছে দক্ষিণ এশিয়া।