১৪ নভেম্বর, ২০২৪
সিলেটের বিশ্বনাথে আত্মহত্যা করেছেনে এক কৃষক। তার নাম মফিক মিয়া (৪৫)। তিনি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি (ডাকাতিগাও) গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। আজ সকাল ১০টায় নিজ বসত ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য তার নিথর দেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের ধারণা বুধবার শেষ রাতের যে কোন সময় গলায় ফাঁস নেন তিনি।
ভিকটিমের বড়ভাই মো. শফিক মিয়া জানান, তার ছোট ভাই মফিক পেশায় কৃষক ছিলেন। তার তিনি ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছিলেন।
গেল ৬-৭ মাস আগে তাকে বিয়েও করানো হয়। এরপর থেকে সুস্থ-স্বাভাবিক ছিলেন তিনি। ঘটনার দিন রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে পরিবারের সাথে ঘুমুতে যান তিনি। তার চাল-চলন সবই ছিলো স্বাভাবিক।
রাত ৪টার দিকে ঘুম থেকে উঠে বের হন বাহিরে। দীর্ঘ সময় ঘরে না ফেরায় তার স্ত্রী পরিবারের সবাইকে জাগিয়ে তোলেন। খোঁজাখুুঁজির এক পর্যায়ে বসতঘরের ধান রাখার পাত্রের উপর তাকে ঝুলন্ত দেখতে পান তারা।
এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ রুবেল মিয়া বলেন, ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিচ্ছি।