শীতে খুশকি থেকে বাঁচতে ব্যবহার করুন এই ৫ তেল

১৮ নভেম্বর, ২০২৪

শীতের বাতাস টের পাওয়া যাচ্ছে প্রকৃতিতে। শীতের সময় বাড়ে চুল ও ত্বকের রুক্ষতা। শুষ্ক চুলে খুশকির প্রকোপও বেড়ে যায়। চুলের রুক্ষতা ও খুশকি দূর করতে তেল ব্যবহারের বিকল্প নেই। তেল চুলের শুষ্কতা দূর করে ও ব্যাকটেরিয়া এবং সংক্রমণ দূর করতে সহায়তা করে। তেলের ব্যবহার ডিপ কন্ডিশনিংয়ের কাজও করে। জেনে নিন খুশকি থেকে দূরে থাকতে কোন কোন তেল ব্যবহার করবেন।

১.সবচেয়ে শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল তেলগুলোর মধ্যে একটি হচ্ছে টি ট্রি অয়েল। অলিভ অয়েল বা নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা মিশিয়ে চুলে লাগান। মাথার ত্বক অনুযায়ী সপ্তাহে দুইবার এই তেল ব্যবহার করতে পারেন।

২.খুশকি এবং চুল পড়ার সমস্যায় ভুগলে রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন। এর অ্যান্টিফাঙ্গাল উপাদান অতিরিক্ত তেল ও খুশকির সমস্যা দূর করে। জোজোবা বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে রোজমেরি অয়েল ব্যবহার করতে পারেন।

৩.লরিক অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল ব্যবহার করুন নিয়মিত। ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে এবং খুশকি দূর করে এই তেল। নারকেল তেল প্রোটিনের ক্ষতি রোধ করে এবং চুলের আর্দ্রতা ধরে রাখে। ফলে মাথার ত্বক শুকিয়ে যায় না সহজে।

৪.অলিভ অয়েল মাথার ত্বকের গভীরে প্রবেশ করে এবং চুল ভালো রাখে। এতে মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা চুল শক্তিশালী করে এবং মাথার ত্বককে কন্ডিশন করে। এটি চুলের ফাইবারকে শক্তিশালী করে এবং চুল পাতলা হওয়া রোধ করে। অলিভ অয়েল শুষ্ক মাথার ত্বকের সমস্যা থেকে বাঁচায় আমাদের এবং খুশকি থেকে দূরে থাকে।

৫.আরগান তেল ক্ষতিগ্রস্ত চুলের জন্য দুর্দান্ত। চুলকে কন্ডিশন করার পাশাপাশি খুশকি এবং শুষ্কতা থেকে দূরে রাখে এই তেল।