০১ ডিসেম্বর, ২০২৪
কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান,ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে রমজান আলী অন্যান্য দিনের মতো গতকাল শ্যালো মেশিন চালিত ট্রলি চালিয়ে বাড়িতে আসে। ওইদিন গভীর রাতে সে সকলের অগোচরে শয়ন ঘরের বাশের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেন। রবিবার সকালে শয়ন ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেন। এতে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে রমজান আলীর ঘরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশকে জানালে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীর লাশ উদ্ধার করে। মানসিক ভারসাম্যহীনতায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পায় পুলিশ।
এ ব্যাপারে রাজারহাট থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন