গাজরের খোসা ফেলে না দিয়ে ভিন্ন কাজে ব্যবহার করুন

০৪ ডিসেম্বর, ২০২৪

শীতের সবজি গাজর উঠে গেছে বাজারে। এতে বিটা ক্যারোটিন রয়েছে, যা চোখের জন্য ভীষণ উপকারী। সবজিটিতে লুটেইন ও জিয়াক্সানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে, যা ক্ষতিকর আলোকরশ্মি থেকে চোখকে রক্ষা করে। গাজরে ভরপুর মাত্রায় ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে। শুধু গাজর নয়, এর খোসাতেও রয়েছে পুষ্টিগুণ। গাজরের খোসা তাই ফেলে না দিয়ে কয়েকভাবে কাজে লাগাতে পারেন।  

গাজরের খোসায় মসলা মেখে এয়ার ফ্রায়ারে চিপস বানিয়ে নিতে পারেন। স্বাদের পাশাপাশি মিলবে পুষ্টিগুণও।