নাভারণ বাজারে ছাত্রদের নায্যমূল্যের সবজি বাজার

০৪ ডিসেম্বর, ২০২৪

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় সিন্ডিকেট ভাঙ্গতে নায্যমুল্যে সবজি বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
০৪ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় শার্শা উপজেলার নাভারণ বাজারে ‘‘স্বস্তির বাজার’’ নামে সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।

সিন্ডিকেট নিপাত যাক, জনতা মুক্তি পাক ¯েøাগানকে সামনে রেখে ‘ স্বস্তির বাজার’’ পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাভারণ কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার যুগ্ম আহবায়ক জনাব রাসেল মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সুজন হোসেন, নাহিদ আক্তার, ইকরাম মোল্লা, তাজমুল হাসান, হাবিবুল্লাহ, রিয়াদ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

প্রথমদিন ৬০-৭০ জন ক্রেতা এই কেন্দ্র থেকে নায্যমূলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সবজি সংগ্রহ করেন।
উদ্যোক্তা রাসেল মাহমুদ গণমাধ্যমকে জানান, মূলত কম দামে সবজি মানুষের কাছে পৌছে দিতে এবং অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে এই উদ্যোগ। প্রথমদিন ব্যাপক সাড়া পেয়েছেন তারা। যেহেতু নিজেরা অধ্যয়নরত শিক্ষার্থী তাই বেশি সময় দেয়া তাদের পক্ষে সম্ভব নয় জানিয়ে রাসেল মাহমুদ জানান স্বস্তির বাজারে ১৩ ধরনের সবজি বিক্রি করা হয়। ব্যবসায়ীদের নায্যমুল্যে সবজি বিক্রির আহবান জানান তিনি।