রেসিপি: চিকেন-আলুর ঝোল

০৯ ডিসেম্বর, ২০২৪

চিকেন আলুর ঝোল বেশ পরিচিত একটি রেসিপি। কিন্তু এই রেসিপিটা ছোট-বড় সবার পছন্দের। বিশেষ করে বাচ্চাদের এই রেসিপি হলে আরে কোন কিছুর প্রয়োজন হয় না। চাইলে বাড়িতে রান্না করতে পারেন চিকেন আলুর ঝোল রইলো সহজ রেসিপি-

উপকরণ

প্রণালি

প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে গরম মসলা, জিরা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হলে তাতে আদা রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

তারপরে টমেটো পেস্ট বাকি সব মসলা দিয়ে ভালো করে কষাতে হবে চিকেন টাকে ঢেকে ঢেকে কষাতে হবে। যতক্ষণ না সেদ্ধ হয় চিকেন সেদ্ধ হয়ে গেলে অনেকটা ঝোল অবস্থায় গরম মসলার গুঁড়ো দিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন।