রেসিপি: পাঁচমিশালী সবজি চপ

১২ ডিসেম্বর, ২০২৪

শীতের এই সময়ে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে। আর সেই সবজি দিয়ে তৈরি হয় নানা ধরনের পদ। অনেক সময় সেসব সবজির স্বাদ একঘেয়ে লাগতে পারে। সাধারণ সব সবজি দিয়ে তৈরি করা যেতে পারে ব্যতিক্রমী পদ। তেমনই একটি পদ হলো পাঁচমিশালী সবজির চপ। বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে, শিশুর টিফিনে রাখতে পারেন এই পদ।

চলুন জেনে নেয়া যাক রেসিপি-

উপকরণ

প্রণালি

গাজর, বরবটি, লালশাক, পুঁইশাক, আলু ও কাটা কলা সেদ্ধ করে নিন। এরপর ঠান্ডা হলে একটি পরিষ্কার পাত্রে সব সবজি একসাথে চটকে নিন। চটকানো সবজির সাথে বেসন, কর্ণ ফ্লাওয়ার, কাঁচামরিচ, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার সেখান থেকে মিশ্রণ নিয়ে চপের মতো করে শেপ করে নিন।

ডিম ফেটিয়ে নিন। এবার সেই ডিমে চপ ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। ডুবো তেলে বাদামি করে এপিঠ ওপিঠ ভাজুন। পছন্দের কোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।