রেসিপি: পেঁয়াজ কলির পাকোড়া

১৮ ডিসেম্বর, ২০২৪

পেঁয়াজু তো খেয়েছেনই, পেঁয়াজ কলি দিয়েও চাইলে পাকোড়া বানাতে পারেন। শীতে বাজারে প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যায়। পাকোড়ার একঘেয়ে স্বাদ বদলাতে চাইলে পেঁয়াজ কলির পাকোড়া ট্রাই করতে পারেন। রইলো সহজ রেসিপি-

উপকরণ 

পেঁয়াজকলি কুচি-১ কাপ 
কাঁচামরিচ কিুচ-৩টি
পেঁয়াজ-১টি
ধনে পাতা কুচি-২ টেবিল চামচ 
বেসন-১/২ কাপ
চালের গুঁড়া-১/৩ কাপ 
লবণ- স্বাদমতো 
হলুদ গুঁড়া-১/২ চা চামচ 
পানি-পরিমাণমতো। 

প্রণালি 

প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কলি কুচি নিন। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিন। এরপর সব উপকরণের সঙ্গে বেসন, চালের গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ মিশিয়ে পানি দিয়ে গুলে নিন।

মিশ্রণটি খুব ঘন বা একেবারে পাতলা, কোনওটাই হবে না। পাকোড়ার শেপ দেওয়া যায় এমন হবে। তারপর গরম তেলে পকোড়ার মতো লাল লাল করে ভেজে নিন। এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।