চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরুসহ আটক ৩

২৩ ডিসেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আসা তিনটি গরুসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাখের আলী বিওপির একটি টহলদল গোয়ালডুবি ঘাট এলাকা থেকে গরুসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলীর গ্রামের জালাল উদ্দীন বাকিদুর রহমান (৩৫), একই উপজেলার সূযনারায়নপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামের সোনাউদ্দীনের ছেলে শাহিদুল ইসলাম (৩৫), শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের শফিকুল ইসলামের আব্দুল করিম (৩০)। 

বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপান সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ওই বিওপির টহলদল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিনজনকে গরু নিয়ে যাওয়ায় তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে গরুসহ হাতেনাতে আটক করা হয়। 

লে. কর্নেল মনির-উজ-জামান আরও জানান, গরুগুলো ভারত থেকে নিয়ে এসেছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা মামলা হয়েছে।