০১ জানুয়ারী, ২০২৫
ইসলামে সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সমাজে পারস্পরিক বিভেদ সৃষ্টির যত কারণ আছে সেগুলো নিষেধ করা হয়েছে। সেই সাথে পরস্পর ভাই ভাই সম্পর্ক তৈরি করতে বলা হয়েছে।
অর্থ: তোমরা কুধারণা পোষণ করা থেকে বিরত থাক। কারণ কুধারণা সব চাইতে বড় মিথ্যা কথা। অপরের গোপনীয় দোষ খুঁজে বেড়ায়ো না, অপরের পিছনে গোয়েন্দাগিরি করো না, একে অপরের সাথে (অসৎ কাজে) প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরে হিংসা করো না, পরস্পরে বিদ্বেষ পোষণ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও; যেমন তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন।
এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেবে না এবং তাকে তুচ্ছ ভাববে না। আল্লাহভীতি এখানে রয়েছে। আল্লাহভীতি এখানে রয়েছে। (এ কথা বলার সময় তিনি নিজ বুকের দিকে ইঙ্গিত করেন।) কোনো মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের ওপর হারাম। নিশ্চয় আল্লাহ তোমাদের দেহ ও আকার-আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।’ (মুসলিম ৬৭০১, বুখারি ৫১৪৩)