০১ জানুয়ারী, ২০২৫
রাজশাহীতে পুকুর থেকে উদ্ধারকৃত মৃতদেহের সন্ধ্যান মেলেনি। অজ্ঞাত মৃত যুবকের স্বজনদের সন্ধান চেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
(আরএমপি)। তার বয়স অনুমান ২০ বছর। পড়নে কালো রঙের জিন্স ফুলপ্যান্ট, গায়ে কালো ফুলহাতা শার্ট। মৃত লাশটি লম্বা অনুমান ৫ ফুট ৫ইঞ্চি, গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে, মাথার চুল কালো।
আরএমপি’র চিন্দ্রমা থানা পুলিশের একটি টিম আজ ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে হাজরা পুকুর ডাবতলা রেল মাঠ সংলগ্ন পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করে। পরবর্তীতে তার নাম ঠিকানা পাওয়া যায়নি । বর্তমানে এই মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে ।
এই সংক্রান্ত নগরীর চন্দ্রিমা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
যদি কেউ এই অজ্ঞাতনামা মৃত পুরুষকে শনাক্ত করতে পারেন তাহলে
অফিসার ইনচার্জ চন্দ্রিমা থানার মোবাইল নম্বর-০১৩২০-০৬১৫৫৫ ও আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বর-০১৩২০-০৬৩৯৯৯ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।