১১ জানুয়ারী, ২০২৫
চলতি বছরে প্রথম রঙিন পোশাকে মাঠে নামছে ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে ম্যান ইন ব্লুরা। এই দুই সিরিজকে সামনে রেখে টি-টোয়েন্টির ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে ১৪ মাস পর দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ শামি।
র্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি জাসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্তকে। এছাড়া সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা রমনদীপ সিং, জীতেশ শর্মা, আভেশ খান, যশ দায়াল ও বিজয়কুমার বৈশাখও বাদ পড়েছেন। তাদের পরিবর্তে দলে ফেরানো হয়েছে নীতিশ রেড্ডি, হারশিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর গোড়ালির ইনজুরিতে এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হতে চলেছে তার। প্রত্যাবর্তন নিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে শামিকে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ছিল নিউজিল্যান্ড সিরিজও। ফেরার কথা ছিল শামির।
যদিও নতুন করে হাঁটুর চোট বেড়ে যাওয়ায় সামিকে ওয়েটিং লিস্টে থাকতে হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মাও জানিয়েছিলেন, নতুন করে চোটের কারণে তাঁকে অপেক্ষায় থাকতে হবে। রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন শামি। খেলেছেন ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলিতে। দুর্দান্ত পারফর্মও করেন।
ফের চোটের কারণে বিজয় হাজারে ওয়ানডে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যায়নি। পরের ম্যাচগুলিতে খেলানো হয়। চোটের জন্য বোর্ডার-গাভাসকর ট্রফিতেও খেলা হয়নি। অবশেষে জাতীয় দলে প্রত্যাবর্তন হতে চলেছে।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ রেড্ডি, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, হারশিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।