২৫ জানুয়ারী, ২০২৫
পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে একটি বিস্ফোরক মামলায় ভাঙগুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে চাটমোহর পৌর শহরের একটি বাসা থেকে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বলেন, বেশ কিছু দিন ধরে এই আওয়ামী লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি হান্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামী।
শনিবার সকালে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে তাকে পাঠানো হয়েছে।