সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নাজিম উদ্দিন (৪৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালের খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নিহত নাজিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে খালিশপুর বাজারে যাচ্ছিলেন।পথিমধ্যে উপজেলার গোয়ালহুদা গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, পুলিশ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।