ঈশ্বরদীর ইউএনও ইমরুল কায়েস করোনায় আক্রান্ত

২০ নভেম্বর, ২০২০

পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিএম ইমরুল কায়েস করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইউএনও নিজেই সাংবাদিকদের কাছে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কয়েক দিন ধরে শরীরে সামান্য জ্বর অনুভব করছিলেন। পরে করোনা পরীক্ষা করতে দিলে বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।

ইউএনও পিএম ইমরুল কায়েস এর আগে করোনা প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালীতেও অংশ নিয়েছিলেন।

ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী জানান, ইউএনও নিজ বাসায় আইসুলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।