০২ মার্চ, ২০২৫
লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেইসবুক পেইজে কমিটির প্রেস বিজ্ঞপ্তিগুলো প্রচার করা হয়৷
এসব কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন।
কমিটিগুলো হলো- লক্ষ্মীপুর পৌর, সদর (পূর্ব) উপজেলা, সদর (পশ্চিম) উপজেলা, রামগঞ্জ উপজেলা, রামগঞ্জ পৌর, রায়পুর উপজেলা, রায়পুর পৌর, চন্দ্রগঞ্জ থানা, রামগতি উপজেলা, রামগতি পৌর ও কমলনগর উপজেলা। প্রত্যেক কমিটিই ৩৫ সদস্য বৈশিষ্ট্য।
নতুন কমিটির গুলো হলো-
সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-আহবায়ক সোহেল আদনান ও সদস্য সচিব কাজী হেলাল উদ্দিন। চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যা, যুগ্ম-আহবায়ক আব্দুল খালেক ও সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল।
লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহাম্মদ, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন জুলফু ও সদস্য সচিব মুনছুর আহম্মদ।
সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক ভুঁইয়া, যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ও জাকির হোসেন।
রায়পুর পৌর যুবদলের আহ্বায়ক নুরে এ হেলাল, যুগ্ম আহ্বায়ক নবী উল্যাহ রুবেল ও সদস্য সচিব জাহিদ মোহাম্মদ জাকির। রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, যুগ্ম-আহবায়ক আকবর হোসেন সম্রাট ও সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী।
রামগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান ও সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়া৷ রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম-আহবায়ক আতিকুর রহমান রিপন ও সদস্য সচিব সাত্তার মজুমদার।
রামগতি পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম-আহবায়ক আকবর হোসেন ও সদস্য সচিব মাহবুবুর রহমান কবির। রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলি নোমান, যুগ্ম-আহবায়ক জমির আলী ও সদস্য সচিব শাহ মো. শিব্বির আহমেদ। কমলনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী, যুগ্ম-আহবায়ক আমজাদ হোসেন ও সদস্য সচিব আবু সায়েদ দোলন।
নবগঠিত লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মদ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমাদেরকে দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় ও জেলা যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা যুবলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, যুবদলের ১১ টি শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে৷ বিগত আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদেরকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল করতে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবে। দায়িত্বপ্রাপ্তরা আগামী ৩ মাসের মধ্যে তাদের অধিনস্ত সকল শাখার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। নতুন কমিটির গুলোর মধ্যে রামগতি উপজেলা, রামগতি পৌর ও কমলনগর উপজেলা কমিটির আহ্বায়ক পরবর্তীতে যুবদলের কমিটিতে প্রার্থী হতে পারবেন না।