রেসিপি : বাদাম আলুর হালুয়া

০৪ মার্চ, ২০২৫

রমজান মাসে ইফতারিতে বাড়ি বাড়ি তৈরি হয় মুখরোচক সব খাবার। প্রচলিত রেসিপির বাইরেও নিত্যনতুন সব রেসিপি নিয়ে আজকের এই প্রতিবেদন।

বাদাম আলুর হালুয়া

উপকরণ

সেদ্ধ আলু ম্যাশ করা ২ কাপ, বাদাম বাটা ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি ১ কাপ, গুঁড়াদুধ ১/২ কাপ, এলাচ গুঁড়া ১/২ চামচ, কিশমিশ প্রয়োজন মতো।

প্রণালি

প্রথমে একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে হালকা গরম হলে এতে আলুর ম্যাশ দিয়ে নাড়ুন।

ঘন হয়ে এলে বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চিনি দিন। হালকা আঁচে ৫-৭ মিনিট নেড়ে এতে গুঁড়াদুধ মিশিয়ে নাড়তে থাকুন। ঘি মাখামাখা হলে এতে এলাচ গুঁড়া ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে ২ মিনিট রাখুন। এবার কিশমিশ ও কাজুবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।