শহীদ মীর মুগ্বের পরিবারের সাথে আমীরে জামায়াতের সাক্ষাৎ

৩০ মার্চ, ২০২৫

নয়া বিপ্লবের বীর শহীদ মীর মুগ্বের বাসায় আজ রোববার সন্ধ্যায় তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।

এ সময় আমীরে জামায়াত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন।