রেসিপি : মোগলাই পরোটা

১৩ এপ্রিল, ২০২৫

ছুটির বিকালে পরিবারের সবাই মিলে মেতে ওঠেন চায়ের আড্ডায়। এমন সুন্দর বিকেলে চায়ের সঙ্গে কিছু না কিছু নাস্তা থাকা চাই। খুব সহজে আর কম সময়ে বানিয়ে নিতে পারেন মোগলাই পরোটা। ছোট বড় সবার বিকালের ছোট ক্ষিদে মিটবে এই মজাদার মোগলাই পরোটায়।

আসুন দেখে নিন কীভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণে মোগলাই পরোটা বানাবেন-

উপকরণ

১. ময়দা ১ কাপ

২. ডিম ২টি

৩. কাঁচামরিচ কুচি ২টি

৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

৫. গোলমরিচ গুঁড়া সামান্য

৬. পেঁয়াজ কুচি ১টি

৭. লবণ স্বাদমতো

৮. গরম মসলা গুঁড়া সামান্য

৯. বিট লবণ ও চাট মসলা সামান্য

১০. তেল পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে মাখিয়ে নিন। একটু করে পানি দিয়ে নরম ডো তৈরি করে বাটিতে রাখুন। সামান্য তেল হাতে মাখিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দেন। এবার পাতলা প্লাস্টিক দিয়ে বাটি মুড়ে রাখুন আধা ঘণ্টা।

ডিমের মিশ্রণ তৈরি করে নিন। এজন্য বাটিতে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচির সঙ্গে লবণ, গরম মসলার গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নিন।

পিস করে কেটে পরিবেশন করুন ঘরে তৈরি গরম গরম মোগলাই পরোটা। উপরে চাট মসলা ও বিট লবণ ছিটিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।