২২ এপ্রিল, ২০২৫
পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে সম্যক ধারণা এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কার্যালয়ে শিক্ষা সফর সম্পন্ন করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬০ জন শিক্ষার্থী।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই প্রতিনিয়তই এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ ও স্বাগত জানিয়ে থাকে।
সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে ইডিইউ শিক্ষার্থীরা শিক্ষা সফর সম্পন্ন করেছেন। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
অনুষ্ঠানে সিএসই কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ, ম্যানেজার, কমপ্লায়েন্স, ইন্সপেকশন অ্যান্ড অ্যানফোর্সমেন্ট আদনান আব্দুর রাকিব এবং ম্যানেজার, ইস্যু মার্কেটিং, প্রোমোশন এবং প্রি-লিস্টিং ডিপার্টমেন্ট মোহাম্মাদ হাবিব উল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর এ কাইয়ুম চৌধুরী।
অধিবেশনটি পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড অ্যাওয়্যারনেস এম সাদেক আহমেদ। অনুষ্ঠানে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর এ কাইয়ুম চৌধুরী।