২৯ মে, ২০২৫
দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার একথা জানিয়েছে কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল উড়োজাহাজটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।
তবে এ দুর্ঘটনায় কোনো বেসামরিক লোকের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।