০২ জুন, ২০২৫
গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ইকবালের ভাই সাখাওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, মুহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্যের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হলেও নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য দিতে তারা হাজির হননি। তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
পরে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।