০২ জুন, ২০২৫
বাংলাদেশের হাট-বাজারে বরবটি একটি অতি পরিচিত নাম। সবুজ লম্বা আকৃতির এই সবজিটি আমাদের প্রতিদিনের খাবারে নিয়মিত জায়গা করে নিয়েছে। সাশ্রয়ী ও সহজলভ্য এই সবজিটি শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও অত্যন্ত সমৃদ্ধ।
আজকে জানব বরবটির পুষ্টিগুণ। এ বিষয়ে জানিয়েছেন লাইফ ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং জেনেরিক হেলথ কেয়ার সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেরদৌস।
তিনি জানান, বরবটি প্রতিদিনের খাবারে অন্তর্ভুক্ত করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি ও রোগ প্রতিরোধে সহায়তা পায়। তবে অতিরিক্ত গ্রহণ, কাঁচা খাওয়া বা সঠিকভাবে পরিষ্কার না করলে ক্ষতির আশঙ্কাও থেকে যায়। স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে বরবটির মতো প্রাকৃতিক উপাদানকে সঠিকভাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। পরিমিত, পরিস্কার ও রান্না করে খাওয়ার অভ্যাস গড়লেই বরবটি থেকে মিলবে অনেক স্বাস্থ্য উপকারিতা।
বরবটির পুষ্টি উপাদান
১০০ গ্রাম কাঁচা বরবটিতে থাকা উপাদান-
১০০ গ্রাম বরবটিতে প্রায় ৪০ ক্যালরি শক্তি দেয় এবং এটি উচ্চ ফাইবার ও কম ফ্যাটের একটি আদর্শ উৎস।
কার্বোহাইড্রেট: ৮.৪ গ্রাম
প্রোটিন: ২.৮ গ্রাম
চর্বি (ফ্যাট): ০.৪ গ্রাম
আহারযোগ্য আঁশ (ফাইবার): ২.৭ গ্রাম
ক্যালসিয়াম: ৫০ মি.গ্রা.
লোহা (আয়রন): ০.৭ মি.গ্রা.
ভিটামিন সি: ১৮.৮ মি.গ্রা.
ভিটামিন এ: প্রায় ৮৬ আইউ
পটাশিয়াম: ২৪০ মি.গ্রা.
ম্যাগনেসিয়াম: ৪৪ মি.গ্রা.
এছাড়া রয়েছে কিছু বি গ্রুপের ভিটামিন, ভিটামিন কে, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল ইত্যাদি উপাদান। বরবটি কম ক্যালরিযুক্ত হলেও এতে আছে প্রোটিন, আঁশ এবং ভিটামিন-মিনারেলের ভালো সমন্বয়, যা হজমে সহায়তা করে এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বরবটির উপকারিতা
সতর্কতা
যাদের রক্তে চিনির পরিমাণ অনেক বেশি তাদের বরবটি না খাওয়াই ভালো। কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা এবং যাদের গেঁটে বাত আছে তাদের বরবটি পরিহার করাই উচিত। এছাড়া অতিরিক্ত গ্রহণে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।