০৩ জুন, ২০২৫
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাথায় পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১২) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। এ সময় মিম নামে ওই মাদ্রাসার আরেক ছাত্রী গুরুতর আহত হয়।
মঙ্গলবার ভোরে উপজেলার বহরপুর ইউনিয়নের নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজিন ফাতেমা জেলার কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসার শেখের মেয়ে। সে ওই মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী ছিল।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ভোর ৫টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য মাদ্রাসার অজুখানায় অজু করতে যায় কানিজ ফামেতা ও মিম। এ সময় অজুখানায় পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো পানির ট্যাংকের খুঁটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমার মৃত্যু হয়। আহত অবস্থায় মিমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজির ফাতেমার মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন। তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।